×

সরকার

অবৈধ অস্ত্র উদ্ধারে যেসব নম্বরে তথ্য দিতে বললো পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

অবৈধ অস্ত্র উদ্ধারে যেসব নম্বরে তথ্য দিতে বললো পুলিশ

ছবি : সংগৃহীত

অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ৪ সেপ্টেম্বর থেকে লাইসেন্স স্থগিত করার প্রেক্ষিতে থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত, হারানো অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। আপনার কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে অনুগ্রহপূর্বক এ বিষয়ে পুলিশকে অবহিত করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর।

যেভাবে তথ্য প্রদান করা যাবে:

আপনার কাছে অবৈধ অস্ত্র সংক্রান্ত কোনো তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা-‘৯৯৯’ এ ফোন করতে পারেন বা নিকটস্থ থানায় তা অবহিত করতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে কিংবা নিম্নবর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরেও জানিয়ে দিতে পারেন। আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে। জাতীয় জরুরি সেবা নম্বর- ‘৯৯৯’

হোয়াটসঅ্যাপ নং: ০১৩২০-০৩৭৮৭০, ০১৩২০-০৩৭৮৭১

ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/dmpdhaka

আরো পড়ুন : মামলা মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App