×

সরকার

সংস্কার কমিশনের কাজ শুরুর আগেই মতামত নেবে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংস্কার কমিশনের কাজ শুরুর  আগেই মতামত নেবে সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

৬ সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ড. মুহাম্মদ ইউনূস। খুব দ্রুতই এই আলোচনা হবে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস ইউং। এ সময় সাংবাদিকদদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার এই সফরকে খুবই সফল ও ঐতিহাসিক অভিহিত করেন প্রেস সচিব।

ড. মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেয়া হয়। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, আজ ১ অক্টোবর মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত ছয়টি সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। সরকারের চাওয়া হলো, কাজ শেষে কমিশনগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

কমিশনের কাজের বিষয়ে গতকালের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কমিশনের কাজ ১ অক্টোবর থেকে শুরু করার কথা ছিল। কিন্তু নতুন করে একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেটি হলো সংস্কার কমিটি তাদের কাজ শুরু করার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছেন।

শফিকুল আলম বলেন, কমিটির প্রধানদের যখন নাম ঘোষণা হয়েছে, তখন কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো একটি অংশীজন। তাই তাদের সঙ্গে আলাপ করে মতামত চাওয়া হবে। এর মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

আরো পড়ুন: যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে

অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এটুকু বলতে পারি, এই আলোচনাটি খুব তাড়াতাড়ি হবে। আলোচনা হওয়ার পরই দেখবেন কমিশনের কাজগুলো শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং ঋণপ্রাপ্তির বিষয়গুলোও তুলে ধরেন প্রেস সচিব। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App