×

সরকার

আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম

আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা

ছবি: ভোরের কাগজ

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) পরিচালিত আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সদরদপ্তর পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (৬ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিব ড. কুতুব মোস্তফা সানুর আমন্ত্রণে উপদেষ্টা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এই কার্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। 

আরো পড়ুন: দুর্গাপূজায় কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সময় সংস্থাটির মহাসচিব জানান, এ পর্যন্ত বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মুফতিগণ ২৫৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সর্বসম্মত অভিমত জ্ঞাপন করেছেন। তিনি আরো জানান, আমরা হানাফী, মালেকী, শাফেয়ী ও হাম্বলী চিন্তাধারার স্কলারদের যথাযথ সম্মান করে থাকি। তিনি বাংলাদেশে ইসলামি ফিকহের বিকাশে ইসলামিক স্কলারদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

পরে মহাসচিব ধর্ম উপদেষ্টাকে ফিকহ একাডেমির ফটো গ্যালারি ঘুরে দেখান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App