×

সরকার

এবার পূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম

এবার পূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি দল র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।  

উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় খুব শীঘ্রই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দিবে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে বলেন, এটি আপনাদের দায়িত্ব দেখার। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে সেটি লিখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে। মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতার বাড়াতে হবে। 

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল ৭ কোটি। এখন জনসংখ্যা বেড়েছে কিন্তু আবাদযোগ্য ভূমি কিন্তু বাড়েনি। মনে রাখতে হবে দেশের জন্য সবচেয়ে বেশি অংশগ্রহণ করেন কৃষিক্ষেত্র। এটির উন্নতির জন্য কাজ করছে এই ইনস্টিটিউট। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বন্যা কবলিত কৃষকদের মাঝে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে।

বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন কৃষি উপদেষ্টা। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, বারি ডিজি ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

আরো পড়ুন : পূজার ছুটি বাড়ল একদিন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App