×

সরকার

‘ডিমের দাম বাড়ল কেন, আসিফ নজরুলের দোষ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১১:২২ পিএম

‘ডিমের দাম বাড়ল কেন, আসিফ নজরুলের দোষ’

আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এক মন্ত্রণালয়ের কাজ অন্য মন্ত্রণালয়ের কেউ করতে পারে না জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এটা তো আইন দ্বারা ডিফাইনড।’ সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, মাঝেমাঝে শুনি মানুষজন আমাকে বলে, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে শুনি, ডিমের দাম বাড়ল কেন আসিফ নজরুলের দোষ। তারপরে একজন ছাত্র চিকিৎসা পাচ্ছে না সেটা আসিফ নজরুলের দোষ বা আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশ গ্রেপ্তার করল কেন সেটাও নাকি আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশ গ্রেপ্তারের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কী সম্পর্ক।

তিনি আরো বলেন, হয়তো আমাদের প্রতি বেশি প্রত্যাশা বা আমাকে কেউ কেউ হয়তো বেশি ভালোবাসেন সে কারণে আমার প্রতি বেশি প্রত্যাশা করা হয়। কিন্তু এটা তো আইন দ্বারা ডিফাইনড। অন্য মন্ত্রণালয়ের কাজ আমি করতে পারব না। কোনোরকম এখতিয়ার নেই।

আইন উপদেষ্টা বলেন, তবে যখন উপদেষ্টামণ্ডলীর বৈঠক হয়, তখন এই ইস্যুগুলো এলে নিজেদের মতামত, কনসার্ন আমরা জানাতে পারি।

আরো পড়ুন : দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফেরানোর আবেদন: আসিফ নজরুল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App