×

সরকার

‘শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে’, স্ট্যাটাস নিয়ে যা জানালেন ফারুকী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:৫৬ এএম

‘শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে’, স্ট্যাটাস নিয়ে যা জানালেন ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর কাজ শুরু করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্ব গ্রহণের পর তার বিভিন্ন অবস্থান ও সিনেমা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবারো নিজের অবস্থান তুলে ধরেন এবং মিথ্যা প্রচারণা থেকে দূরে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছিলেন, ‘আমার দর্শক ভাই-বোনেরা, আপনারা যারা আমার কাজ-কর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং ফিল্মমেকার হিসাবে আমি মধ্যপন্থার। আমি চাই পরস্পর বিরোধী মত নিয়াও আমরা এমপ্যাথি লইয়া পাশাপাশি থাকি। জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখছিলাম।’

ফারুকী লেখেন, ‘বহু ডিজিটাল কার্ড এবং ফেইক স্ক্রিনশট ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি ২০১৩ সালে বলেছি- ‘শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে’। ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদরাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না! ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে। প্লিজ ইগনোর অল দিজ’।

তিনি লেখেন, ‘আমার আপন দুই ভাই মাদরাসায় পড়েছে। আমি সাধারণ মাদরাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করবো? মাদরাসার ছাত্র কেন কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করবো? আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও তো একটা মাত্রা থাকে।’

তিনি লেখেন, ‘আমার প্রযোজনায় আমার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিল ‘আব্দুল্লাহ’ যেখানে দেখানো হয়েছে কেবলমাত্র মাদরাসায় পড়ার কারণে একটা ছেলেকে আমাদের সো-কলড প্রগতিশীল সমাজে কিরকম স্টিগমা ফেস করতে হয়। বোরখা স্টিগমাটাইজ করা নিয়ে বহুবার লিখেছি।’

সবাইকে যাচাই করে তথ্য গ্রহণের অনুরোধ জানিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লিখেন, ‘দয়া করে সব কিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নিন।’

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারবো, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে আট বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারবো। পারবো জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে, ১৫ বছরের দুঃশাসনের এক্সরে রিপোর্ট তৈরি করতে। সো লেটস নট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড হেইট্রেড!’

আরো পড়ুন : নতুন বাংলাদেশ নিয়ে সিনেমা নির্মাণের কথা জানালেন উপদেষ্টা ফারুকী

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App