×

সরকার

ফারুকীকে নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ট্যাটাস, যা জানালেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

ফারুকীকে নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ট্যাটাস, যা জানালেন

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং মোস্তাফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে তাকে আর রাখা হচ্ছে না।’ রবিবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর চলেছে এমন গুঞ্জন। যদিও এমন কোনো খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। 

এই গুঞ্জনের মধ্যেই মোস্তাফা সরয়ার ফারুকীর বিষয়ে নতুন বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ফারুকী। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার পরিকল্পনা নিয়ো আলোচনা করবেন তিনি। রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ‘আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন। এবং আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন তা নিয়ে আলোচনা করবেন।’

মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ১০ নভেম্বর বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন প্রখ্যাত এই নির্মাতা। এরপর থেকেই তাকে উপদেষ্টা করা নিয়ে চলছে সমালোচনা। অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট ঘেঁটে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি উঠেছে।

আরো পড়ুন : ফারুকীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App