×

সরকার

দায়িত্ব নিলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

দায়িত্ব নিলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার

নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (এনডিসি) দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্মকর্তা ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২০ নভেম্বর) তাকে নিয়োগ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব শেখ মো. সাজ্জাত আলী (বিপি-৬১৮৬০০০৭৮৪)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

শেখ মো. সাজ্জাত আলীর বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়। ১৯৮৪ সালে বিসিএস পুলিশ ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ছিলেন। তাছাড়া সাজ্জাত আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন।

চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানে ডিআইজির দায়িত্ব পান। পরে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন।

মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম রয়েছে সাজ্জাত আলীর।

আরো পড়ুন : আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App