×

সরকার

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পেছনে কারো ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে।

রাজধানীতে রবি ও সোমবার (২৪ ও ২৫ নভেম্বর) কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।

আরো পড়ুন : তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

তিনি বলেন, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি-না- আমরা খতিয়ে দেখছি। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও উল্লেখ করেন প্রেস সচিব।

রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত দুইদিন হামলা ও সংঘর্ষে জড়ান ড. মাহবুবুর রহমান মোল্লা, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এতে কলেজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া সম্প্রতি ঢাকা ও সিটি কলেজের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App