×

সরকার

শিক্ষার্থীর মৃত্যু: ন্যাশনাল মেডিকেলের ৩ চিকিৎসক বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম

শিক্ষার্থীর মৃত্যু: ন্যাশনাল মেডিকেলের ৩ চিকিৎসক বরখাস্ত

ছবি: সংগৃহীত

কলেজছাত্র অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ৩ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১১ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ রেজাউল হক।  মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডা. মোহাম্মদ রেজাউল হক বলেন,  ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১১ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের স্বার্থে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৩ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। ‘চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছেন-এই অভিযোগ করে মিথ্যা দায়ভার চাপানো হচ্ছে। তবে তদন্ত চলমান। তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করলে জানা যাবে হাসপাতালের কোনো দুর্বলতা ছিল কি না। চিকিৎসকের গাফিলতি ছিল কি না, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কমিটিতে অভিযোগকারীদের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসককেও চাওয়া হয়েছে’, যোগ করেন ডা. মোহাম্মদ রেজাউল হক।

 উপ-পরিচালক আরো বলেন,  শিক্ষার্থীদের অভিযোগ, রোগীর মরদেহ বাড়ি নেয়ার জন্য ১০ হাজার টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করার জন্য আটকে রাখা হয়। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আলোচনা সাপেক্ষে আইসিইউ বিলই ছিল ৩৬ হাজার ৪০০ টাকা, যা মওকুফ করে দেয়া হয়। ১০ হাজার টাকা দিয়ে কি মৃত্যু ধামাচাপা দেয়া যায়?

 জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত ১৬ নভেম্বর হাসপাতালটির মেডিসিন বিভাগে ভর্তি হন। এরপর ১৮ নভেম্বর হাসপাতালে তিনি মৃত্যুরবণ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে ২০ ও ২১ নভেম্বরে হাসপাতাল অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে ব্যাপক ভাঙচুরও চালান তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App