×

সরকার

সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির প্রতিনিধি দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

বর্তমানে দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তারই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার পর বিএনপি সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটি ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন।

বিএনপির প্রতিনিধি দলে আছেন- ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের চলমান নানা ইস্যুতে এ সংলাপ হবে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতাসহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন।

সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (২ ডিসেম্বর) অধ্যাপক ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App