×

সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে ফরেন সার্ভিসে সাকি-নুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে ফরেন সার্ভিসে সাকি-নুর

ছবি: সংগৃহীত

দেশে তৈরি হয়েছে নানা ইস্যু। চলমান এসব ইস্যু নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে গেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছে বিএনপির প্রতিনিধি দলটিও।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে সাকি ও নুর ফরেন সার্ভিস একাডেমিতে ঢোকেন। দেশের চলমান বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে এ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সাকি ও নুর ছাড়াও এ সময় ফরেন সার্ভিস একাডেমিতে ঢোকেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক আরো বেশ কয়েকজন।

এর আগে  (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ভারতের আগরতলায় হাইকমিশনে হামলা ও দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ উদ্দেশ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। 

এর ধারাবাহিকতায় বুধবার (৪ডিসেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App