×

সরকার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল অলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল অলি

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তবে তিনি সংলাপে অংশ না নিয়েই ফিরে গেছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরেন সার্ভিস একাডেমি থেকে তিনি ফিরে যান।

এ ব্যাপারে এলডিপির একজন নেতা বলেন, স্যারের (অলি আহমদ) সঙ্গে একজন উপদেষ্টা কথা বলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে যেতে বলেছিলেন। সে মোতাবেক তিনি সংলাপে অংশ নিতে সেখানে পৌঁছান। কিন্তু তিনি অডিটরিয়ামের ভেতরে ঢোকার পর দলের মহাসচিব রেদোয়ান আহমেদ জিজ্ঞেস করেন- অলি আহমেদের আসন কোনটি? তার জন্য নির্ধারিত আসন নেই, এমনটা জানতে পেরে তিনি ফিরে আসেন।

অন্যদিকে বিকেল ৪টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বড় এই দল দুটি ছাড়াও সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে ঢোকে ১২ দলীয় জোট, বাসদ, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, এবি পার্টি ও বাংলাদেশ জাসদের প্রতিনিধিরা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের নানা ইস্যুতে এ সংলাপ হবে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতাসহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন।

এ সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংলাপে বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App