×

সরকার

উপদেষ্টা আসিফের হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম

উপদেষ্টা আসিফের হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, যা জানা গেলো

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে ফেসবুকে আলোচনা দেখা যাচ্ছে। চলমান এই বিতর্ক নিয়ে উপদেষ্টা আসিফের ভেরিফায়েড পেজ থেকে পোস্ট দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেয়া পোস্টে বলা হয়েছে, ‘প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধু ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিল। সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ।

বলা হয়েছে, উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে ছয় দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়। 

পোস্টে আরো বলা হয়, বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া-আসাসহ মোট ছয় বার হেলিকপ্টারে যাতায়াত করেন উপদেষ্টা। গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারী— এই তিন জেলার মোট ৪টি উপজেলায় ৫টি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। সড়কপথে এই একদিনেই প্রায় ২৫০ কিলোমিটারের সফর করে ৫টি মতবিনিময় সভায় অংশগ্রহণ অসম্ভব। এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলে মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর হয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে পোস্টে।

উল্লেখ্য, সচিবালয়ে আগুন লাগার কারণে উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরো পড়ুন : সচিবালয়ে আগুনে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App