×

সরকার

ডিএমপির ৮ ডিসিসহ ১২ কর্মকর্তাকে পদায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩২ এএম

ডিএমপির ৮ ডিসিসহ ১২ কর্মকর্তাকে পদায়ন

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক আদেশে এই খবর জানানো হয়। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক আদেশে এই পদায়নের খবর জানানো হয়।

ডিএমপির উপ-কমিশনার মহিদুল ইসলামকে অর্থ বিভাগে, সালমা সৈয়দ পলিকে সদরদপ্তরে সংযুক্ত, মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে পিওএম উত্তর বিভাগে, শামিমা আক্তারকে পিএসঅ্যান্ডআইআইতে, রেজাউল করিমকে পিওএম পূর্ব বিভাগে, ফারহানা আয়াসমিনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে, মোহাম্মদ ছনোয়ার হোসেনকে পিওএম পশ্চিম বিভাগে, ইবনে মিজানকে তেজগাঁও বিভাগে, মল্লিক আহসান উদ্দিন সামীকে (ভারপ্রাপ্ত) ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে, মোহাম্মদ হারুন অর রশিদকে ওয়ারী বিভাগে, মফিজুল ইসলামকে (ভারপ্রাপ্ত) গুলশান ট্রাফিক বিভাগে এবং মইনুল হককে (ভারপ্রাপ্ত) প্রটেকশন বিভাগে পদায়ন করা হয়েছে।

এই আদেশে বলা হয়, এসব কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো।

আরো পড়ুন : ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

হাসনাত আবদুল্লাহ কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App