×

সরকার

'অপারেশন ডেভিল হান্টে' আটক ১৩০৮ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম

'অপারেশন ডেভিল হান্টে' আটক ১৩০৮ জন

ছবি: সংগৃহীত

সারাদেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৩০৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন দুপুর পর্যন্ত আটকের এই সংখ্যা তুলে ধরে পুলিশ সদরদপ্তর জানায়, আটককৃতদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে ১০৩৪ জন এবং মহানগর এলাকায় ২৭৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধু গাজীপুর মেট্রোপলিটন এলাকাতেই আটক করা হয়েছে ৮২ জনকে।

গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হবে। পরে ওই দিন সন্ধ্যার পর থেকেই শুরু হয় ধরপাকড়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App