×

সরকার

বাণিজ্য উপদেষ্টা

যার প্রয়োজন শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

যার প্রয়োজন শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে

ছবি: ভোরের কাগজ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করবো না। তারা যা করেছে সেটা করলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকলো না। এ সময় তিনি যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিসিবির কার্ড এক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করবো। আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই, আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী  চলতে হবে। আমরা কার্ড সংশোধন করবো একই সঙ্গে কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করবো। দুটো কাজই দ্রুত করতে চাই উল্লেখ করেন শেখ বশিরউদ্দীন। 

কার্ড দেয়ার ক্ষেত্রে কোন রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা করবেন না। যার প্রয়োজন তাকেই কার্ডের আওতায় আনুন। শুধু তাকেই কার্ড দেয়া হবে যে যোগ্য এবং এর দায় পরিপূর্ণভাবে তার বলেও উল্লেখ করেন তিনি। 

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App