×

সরকার

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:১৪ পিএম

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমান। ছবি : সংগৃহীত

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূস এবার "কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫"-এ ভূষিত হতে যাচ্ছেন।

পুরস্কারটি ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রদান করা হবে।

এই সফরের শেষ দিন ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা।

অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক সময়সূচি নির্ধারিত হয়নি।

আরো পড়ুন : যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা

ড. ইউনূসের সফরকে ঘিরে রয়েছে নানা গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচি। তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে। এছাড়াও কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিবদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।

১১ জুন তিনি লন্ডনের প্রভাবশালী আন্তর্জাতিক নীতিনির্ধারণী প্রতিষ্ঠান চ্যাথাম হাউস-এ একটি বিশেষ ভাষণ দেবেন, যেখানে বাংলাদেশের পরিবর্তনশীল ভূমিকাসহ অন্তর্বর্তী সরকারের রূপরেখা তুলে ধরার কথা রয়েছে।

এদিকে যুক্তরাজ্যে সফররত ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর খবরে বলা হয়, টিউলিপ এই সাক্ষাতের মাধ্যমে ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান ঘটাতে চান।

তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এখন পর্যন্ত অধ্যাপক ইউনূস এমন কোনো চিঠি পাননি।

প্রধান উপদেষ্টা ১৪ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App