×

সরকার

ওয়াশিংটন-জেনেভা-অটোয়ায় নতুন দূত পাঠাচ্ছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

ওয়াশিংটন-জেনেভা-অটোয়ায় নতুন দূত পাঠাচ্ছে সরকার

নতুন রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে এবং ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা, ওয়াশিংটন, জেনেভা ও অটোয়ার কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক মো. আরিফুল ইসলাম। তাকে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। এর আগে শ্রীলঙ্কায় হাইকমিশনার, কলকাতায় উপহাইকমিশনে এবং জাতিসংঘে উপস্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।

আরো পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইন

আগামী সপ্তাহে দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। তিনি বিসিএস (পররাষ্ট্র) ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং এর আগে অস্ট্রিয়ার ভিয়েনা ও ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাষ্ট্রাচার প্রধান হিসেবেও কাজ করেছেন।

এদিকে, বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে কানাডায় হাইকমিশনার হিসেবে প্রস্তাবিত করা হয়েছে। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এবং নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

বর্তমানে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ১৫তম ব্যাচের কূটনীতিক এবং জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিনে রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি রোম, জেনেভা ও কলকাতার মিশনে কাজ করেছেন।

ঢাকা, ওয়াশিংটন, জেনেভা ও অটোয়ার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নতুন রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

খালাসের রায় ‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App