×

সরকার

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৭:৫৬ এএম

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার পদে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন প্রদান করছে। 

যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি। 

যে সব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি, তাদেরকে নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের কাছে শূন্য পদে নিয়োগের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রার্থীদের মনোনয়ন বিষয়ক বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App