×

সরকার

জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানালেন উপদেষ্টা মাহফুজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম

জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানালেন উপদেষ্টা মাহফুজ

ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং আগামী ৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে এই ঘোষণাপত্র, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার দিবাগত রাত ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি ঘোষণা করা হবে। গণআকাঙ্ক্ষার এই দলিলটিকে বাঁচিয়ে রাখা এবং বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার মূলত রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার ও জনগণের বহুদিনের প্রত্যাশা পূরণের জন্য দায়িত্বপ্রাপ্ত। সেই লক্ষ্যেই জুলাই ঘোষণাপত্রকে গুরুত্বপূর্ণ ভিত্তি দলিল হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন : ১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং তা বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কাছে পাঠানো হয়েছে তাদের মতামত চাওয়ার জন্য।

সব কিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৫ আগস্টের মধ্যে যে কোনো দিন এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

জানা গেছে, বিতর্ক এড়াতে গোপনীয়তার সঙ্গে প্রণীত খসড়া ঘোষণাপত্রে ২৬টি দফা রয়েছে। প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। তবে চূড়ান্ত খসড়ায় শব্দ পরিবর্তন করে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই অভ্যুত্থান ঘটেছে।

ঘোষণাপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে বিএনপি, জামায়াতসহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে ৭৫-এর ৭ নভেম্বরের সিপাহী বিপ্লব এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের করা ১৯৭৯ সালের সংবিধানের পঞ্চম সংশোধনীও স্বীকৃতির অন্তর্ভুক্ত হয়েছে বলে খসড়ায় উল্লেখ আছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App