×

সরকার

জোটে থাকলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন, একক প্রার্থীর প্রতিপক্ষ ‘না ভোট’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

জোটে থাকলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন, একক প্রার্থীর প্রতিপক্ষ ‘না ভোট’

বুধবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

জোটবদ্ধভাবে নির্বাচন করলেও একজন প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচনে ভোট ছাড়া জয়ী হওয়ার পথও বন্ধ করা হয়েছে। এখন থেকে কোনো আসনে একক প্রার্থী থাকলে ‘না’ ভোটের বিরুদ্ধে লড়তে হবে ওই প্রার্থীকে।

বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোটের সংখ্যা সমান হলে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার যে প্রক্রিয়া ছিল সেটাও বাতিল করা হয়েছে। এমন প্রেক্ষাপটে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনার বলেন, রিটার্নিং অফিসার চাইলে যেকোনো একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা সমস্ত কনস্টিটিউয়েন্সির নির্বাচন এমনকি ফলাফল স্থগিত করতে পারবেন।

আরপিও’র ১২ ধারার উল্লেখ করে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আদালতের মাধ্যমে কেউ সাজাপ্রাপ্ত হয়ে থাকলে নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য হবেন।

তবে ফেরারী আসামির ক্ষেত্রে কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্টারন্যাশনালিও কিছু কিছু অপরাধ আছে যাদের ইমিউনিটি থ্রেসহোল্ড (দায়মুক্তির সীমা) অনেক লো, যেমন মানবতাবিরোধী অপরাধ। 

সাধারণ একজন অপরাধী এবং মানবতাবিরোধী অপরাধী সমান সুযোগ পান না বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার। এছাড়া নির্বাচনি এজেন্টকেও ওই সংসদীয় আসনের ভোটার হতে হবে এবং এখন থেকে একটি কেন্দ্রের সব ধরনের সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা প্রিজাইডিং কর্মকর্তার হাতেই থাকবে বলেও জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App