×

সরকার

ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ এএম

ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনকে সামনে রেখে দেশ এখন পুরোপুরি প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থনের আশ্বাস দেন।

এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দু’দিন আগে নিউইয়র্কে পৌঁছে তিনি জানান, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App