×

সরকার

রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম

রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ

সচিবালয়। ছবি : সংগৃহীত

আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে। প্রবেশপথে চেকিংয়ের মাধ্যমে এসব প্লাস্টিক সামগ্রী শনাক্ত করা হবে, এবং ব্যবহার রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্লাস্টিকের পরিবর্তে কাগজের ব্যাগ ব্যবহার নিশ্চিত করা হবে।

শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী নিশ্চিত করা হবে। সভা-সেমিনারে আর কোনোভাবেই একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট বা চামচ ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন : সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ

প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন স্থানে সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে এবং বিষয়টি তদারকিতে একটি মনিটরিং টিম কাজ করছে বলে জানানো হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।

একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট দেওয়া হবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে।

এছাড়া প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ এবং মনিটরিং কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার থেকে সচিবালয়কে এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App