×

সরকার

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি।

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে স্যার সৈয়দ রোডে অবস্থিত প্রতিষ্ঠানের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করেন এবং রাস্তার ওপর আরেকটি ককটেল ছুড়ে দেন। উভয় ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের শব্দে প্রতিষ্ঠানটির কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সকালের দিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App