×

সরকার

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন শুধুমাত্র পাঁচ বছরের সরকার গঠনের জন্য নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। সোমবার (১৭ নভেম্বর) তার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এটি গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন, এর মাধ্যমে জাতির ভবিষ্যৎ নির্ধারিত হবে। জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায় এবং তাদের কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

ড. ইউনূস বলেন, নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে হবে। বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা দীর্ঘ ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ড. ইউনূস বলেন, এই নির্বাচন একটি বিরাট অভিযান, আমাদের জিততেই হবে। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই লড়াইয়ে জিততেই হবে।

প্রফেসর ইউনূস উল্লেখ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যেই এই নির্বাচনের ওপর গভীর আগ্রহ দেখাচ্ছেন। আমাদের লক্ষ্য নির্বাচনের মাধ্যমে গণঅভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি পূর্ণ করা।

বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App