×

সরকার

পররাষ্ট্র উপদেষ্টা

আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে বাংলাদেশের প্রতি প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে- সম্প্রতি এমন মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে, এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত “বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ” শীর্ষক সেশনে এ বিষয়ে বক্তব্য দেন তৌহিদ হোসেন।

তিনি বলেন, আসাদুজ্জামান খান কামালের বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য আমার কাছে নেই। আমরা জানি তিনি ভারতে আছেন, তবে ভারত কখনো লিখিতভাবে তা জানায়নি। আর তাকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে—এমন তথ্যও আমার কাছে নেই।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, ভারত শিগগিরই আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে। তিনি আরো ইঙ্গিত দেন যে, শুরুটা হবে কামালকে দিয়ে, এরপর শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণ করতে পারে ভারত।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার পর শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠায়।

এর আগে গত বছরের ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App