×

সরকার

সিএমপির সব থানার ওসি রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

সিএমপির সব থানার ওসি রদবদল

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ১৬ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। রদবদল প্রক্রিয়া সম্পূর্ণভাবে লটারি পদ্ধতিতে পরিচালিত হয়েছে। সেখানে কেবল সিএমপির বিদ্যমান থানার কর্মকর্তা-কর্মচারীরাই অন্তর্ভুক্ত ছিলেন।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

অফিস আদেশ অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশে, বাকলিয়া থানার আফতাব উদ্দিনকে কোতোয়ালিতে, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দরে এবং পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে।

এছাড়া, বায়েজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁওয়ের ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট, পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং এবং কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় স্থানান্তর করা হয়েছে।

একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহমেদকে পতেঙ্গা, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর ও ইপিজেডের ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।

চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। তবে ইপিজেড থানায় নতুন ওসির পদায়ন এখনও সম্পন্ন হয়নি। এ রদবদল প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশে পুলিশি ব্যবস্থাপনা শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App