×

সরকার

মন্ত্রিপরিষদের ৩৫ জনই ব্যবসায়ী, দুজন রাজনীতিবিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

মন্ত্রিপরিষদের ৩৫ জনই ব্যবসায়ী, দুজন রাজনীতিবিদ

ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের নতুন মন্ত্রিপরিষদের ৫০ সদস্যের মধ্যে ৩৫ জন বা ৭০ শতাংশই ব্যবসায়ী। মাত্র দুজনের পেশা রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। মন্ত্রীদের মধ্যে ১৯ জন ও প্রতিমন্ত্রীদের মধ্যে ১৬ জন হলফনামায় তাদের পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। ব্যবসায়ীর পরে মন্ত্রিপরিষদে সবচেয়ে বেশি স্থান পেয়েছেন আইনজীবীরা। কোনো কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী একইসঙ্গে কয়েকটি পেশার কথাও উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের হলফনামা থেকে এসব তথ্য উঠে এসেছে।

পেশায় রাজনীতিবিদ

মন্ত্রিপরিষদের মাত্র দুজন নিজেদের পেশা রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। নতুন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হলফনামায় তার পেশা ‘রাজনীতি’ উল্লেখ করেছেন। আর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও পেশায় রাজনীতিবিদ। বাকি মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা পুরো দুস্তর রাজনীতিবিদ হলেও তাদের বিকল্প পেশা রয়েছে।

১৯ মন্ত্রীর পেশা ব্যবসা

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৫ জন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এদের মধ্যে দুজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন।

হলফনামায় দেখা গেছে, বেশিরভাগ মন্ত্রী তাদের পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু; ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পেশায় ব্যবসায়ী।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App