×

সরকার

মাদক–সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: ধর্মমন্ত্রীর

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) থেকে

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

মাদক–সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: ধর্মমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর ও আপসহীন অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে মুরাদনগর থেকে মাদক নির্মূলে সফল হলে উপজেলা প্রশাসনকে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দলীয় পরিচয়ের অপব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হাতে দমন চালাতে প্রশাসনের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

পাশাপাশি পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ দেন তিনি। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রীর গাড়িবহর মুরাদনগর উপজেলা পরিষদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App