×

সরকার

মানুষের মন জয় করাই এ সরকারের কাজ: প্রতিমন্ত্রী নূর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

মানুষের মন জয় করাই এ সরকারের কাজ: প্রতিমন্ত্রী নূর

ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, এ সরকারের কাজ হলো মানুষের সমর্থন ধরে রাখা। তিনি বলেন, নতুন সরকারের কাজই হলো মানুষের জন্য কাজ করে মানুষের মন জয় করা। তাদের সমর্থন ধরে রাখা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিমন্ত্রী নিজ এলাকায় যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর চত্বরে পথসভায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর একথা বলেন।

‎নুর বলেন, এ সরকার যে কমিটমেন্ট করেছিল ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ড ১০ মার্চ থেকে শুরু হবে। এ সরকারের কমিটমেন্ট কৃষক কার্ড, সরকার তার কমিটমেন্ট অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেন, আপনাদের আরেকটু সুশৃঙ্খল হতে হবে এবং সুশৃঙ্খলভাবে কার্যক্রমগুলো করতে হবে। আর না হলে আপনাদের মানুষ সম্মান করবে না, আপনাদের ডাকেও আসবে না।

পথসভায় গণঅধিকার পরিষদের (জিওপি) মাদারীপুর জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App