×

সরকার

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি দপ্তরে সময় দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

কার্যালয়ে পৌঁছালে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি, ছুটির দিনেই প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

আরো পড়ুন : আজ জামায়াতের ইফতার অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইফতার মাহফিলে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App