×

সরকার

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে এর আগেই তিনি কমিশনার পদ থেকে পদত্যাগ করেছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার নিজস্ব আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তার আবেদনের ভিত্তিতে সেই নিয়োগ বাতিল করা হয়েছে।

আরো পড়ুন : রাজধানীর যানজট কমাতে বিশেষজ্ঞদের মতামত নিলেন প্রধানমন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App