×

সরকার

হঠাৎ ঢাকা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম

হঠাৎ ঢাকা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে পরিদর্শনকালে হাসপাতালের কিছু অসংগতি তার নজরে আনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।

পুরোনো হাসপাতাল ভবনের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার এবং বার্ন ইউনিট পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরো ডাক্তার, স্টাফ ও নার্স প্রয়োজন।

আরো পড়ুন : প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

মো. সাখাওয়াত হোসেন বলেন, রোগীদের অনেক মেডিসিন পাচ্ছে না, বেশির ভাগ অপারেশন থিয়েটার উন্নত নয়, অ্যানেসথেসিয়ার ডাক্তারের স্বল্পতা রয়েছে। হাসপাতালের বেডশিটসহ অন্যান্য কাপড়ও নিম্নমানের ওয়াশ করা হয়। এ বিষয় নিয়ে পরিচালককে বিল কেটে নেওয়ার নির্দেশ দিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ আমি কোনো দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না, ট্রলি ভাড়া দিয়ে টাকা নেওয়া চলবে না। দালালদের কঠোর হস্তে দমন করা হবে।

তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সারা দেশের হাসপাতাল নিয়ে আমাদের বিস্তৃত পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App