×

সরকার

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:২১ পিএম

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

এ সময় বাহিনীর সদস্যদের দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

সরকারপ্রধান জনস্বার্থে বাহিনীর সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী এসব উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের কথা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App