×

সরকার

সরকারদলীয় সংসদীয় সভা আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম

সরকারদলীয় সংসদীয় সভা আজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে আজ সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ নেতার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক বসবে।

সভায় সরকারদলীয় সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন। বৈঠকে সংসদের আসন্ন অধিবেশন ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো পড়ুন: মধ্যপ্রাচ্য সংকট: ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের কার্যক্রম শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় এবং অধিবেশন সংক্রান্ত প্রস্তুতি নিয়েই মূলত আজকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App