×

সরকার

ছদ্মবেশে সিংগাইর উপজেলা চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Icon

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

ছদ্মবেশে সিংগাইর উপজেলা চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ছদ্মবেশে উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জ. মো. আব্দুল বারী, এমপি। 

বুধবার (১১ মার্চ) সকাল ৯ টার দিকে তিনি কোনো প্রটোকল ছাড়াই সরকারি গাড়ির পতাকা ঢেকে নীরবে সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের কার্যালয়ে প্রবেশ করে তার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নিজের পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত হতে নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, “আমি অফিসে আসার প্রায় পাঁচ মিনিট পর ঠিক সকাল ৯টার দিকে মাননীয় প্রতিমন্ত্রী আমার অফিসে আসেন। পরে তিনি প্রায় এক ঘণ্টা উপজেলা চত্বরে অবস্থান করেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।”

তিনি আরও জানান, অধিকাংশ কর্মকর্তা ওই সময় কর্মস্থলে উপস্থিত ছিলেন। যারা অনুপস্থিত ছিলেন, তারা পূর্ব অনুমোদিত ছুটিতে ছিলেন বলেও দাবি করেন তিনি।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকা এবং সেবার মান উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপজেলা চত্বর ত্যাগ করার সময় সরকারি গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।

প্রতিমন্ত্রীর এ আকস্মিক সফর উপজেলা প্রশাসনের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App