×

সরকার

দুপুর ২টার পর সংসদে ভাষণ দিবেন রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

দুপুর ২টার পর সংসদে ভাষণ দিবেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুর ২টায় সংসদে ভাষণ দেবেন। তার ভাষণ প্রায় ৪০ মিনিট স্থায়ী হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির কাছে শপথ নেয়। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যরা শপথ নেন।

সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই নিয়ম মেনেই ত্রয়োদশ সংসদের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ প্রথম অধিবেশন বসেছে।

আরো পড়ুন: সংসদের ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ২০৯ আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এ নির্বাচনে বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং এনসিপি পেয়েছে ছয়টি আসন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ মোট নয়টি দলের প্রতিনিধিত্ব রয়েছে সংসদে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন সাতজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App