×

সরকার

বিরোধীদলীয় উপনেতা তাহেরের বক্তব্যে সংসদে হাস্যরস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম

বিরোধীদলীয় উপনেতা তাহেরের বক্তব্যে সংসদে হাস্যরস

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সংসদের প্রথম অধিবেশনে হাস্যরসের সৃষ্টি হয়। তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানও হেসে টেবিল চাপড়িয়ে স্বাগত জানান। 

তাহের বলেন, উনার (ড. খন্দকার মোশাররফ হোসেন) বাড়ি কুমিল্লা আমার বাড়িও কুমিল্লা তাঁর কাছাকাছি। তাঁর সাথে আমার বিশেষ হৃদ্যতা রয়েছে।সব মিলিয়ে অত্যন্ত আনন্দচিত্তে সমর্থন জানাচ্ছি। তবে বিরোধী দলের সাথে আগে আলোচনা করে উনাকে সংসদ অধিবেশনের সভাপতি করলে আরো ভালো হতো। ভবিষ্যতে প্রধানমন্ত্রী এমন বিষয়ে বিরোধী দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। এ বক্তব্যে পুরো সংসদে হস্যরসের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানও হেসে টেবিল চাপড়াচ্ছেন

এর আগে সংসদের প্রথম অধিবেশনে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতি করার প্রস্তাবে সমর্থন জানায় বিরোধী দল। বিরোধী দল জানিয়েছে, এমনটা করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করে নিতে পারত।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশ শুরু হয়।

বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ প্রস্তাবে সমর্থন জানান। তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সংসদে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারত। করলে ভালো হতো। সৌন্দর্য আরো বাড়তো। 

শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদনেতা প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।

এ সময় তিনি পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতিত্ব করার প্রস্তাব দেন। সরকারদলীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান।

বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এ প্রস্তাবে সমর্থন জানান। তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সংসদে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App