×

সরকার

বিরোধী দলের 'ওয়াক আউট' নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম

বিরোধী দলের 'ওয়াক আউট' নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের 'ওয়াক আউট' ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যে রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা গত ৫ ও ৬ আগস্ট আলোচনা করেছেন এবং যার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন, সেই রাষ্ট্রপতিকে এখন কেন অস্বীকার করা হচ্ছে, এ প্রশ্ন তাদের কাছেই রাখা উচিত।'

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিরোধী দলের কয়েকজন সদস্য ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা করার বিষয়টি তাদের নিজেদের কাছেই ব্যাখ্যা করা উচিত।'

তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে একটি স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি হিসেবেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'গণতান্ত্রিক চর্চায় ওয়াকআউট নতুন কিছু নয়, বিরোধী দল চাইলে তা করতেই পারে।'

আরো পড়ুন: শাহরিয়ার কবিরের মুক্তি চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট

সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, 'এই সংসদ অর্থবহ হবে এবং জাতীয় বিভিন্ন সমস্যা ও ইস্যু নিয়ে আলোচনা করার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা হবে বলেও জানান তিনি।' পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রেখে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।''

এর আগে বিকালের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন। এ সময় ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’ এমন স্লোগান দেন তারা। একপর্যায়ে হট্টগোলের মধ্যে বিরোধী সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

কাতারের সাবেক আমির আর নেই

কাতারের সাবেক আমির আর নেই

এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App