×

সরকার

আবার চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:১২ এএম

আবার চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় ক্রীড়া পুরস্কার আবার চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জুন অথবা জুলাই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীত ক্রীড়াবিদ ও সংগঠকদের হাতে এ পুরস্কার তুলে দেবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের একসঙ্গে এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে। ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ পুরস্কার চালু করেন। সর্বশেষ এটি দেওয়া হয়েছিল ২০২০ সালে।

প্রতিমন্ত্রী জানান, অতীতে পুরস্কার প্রদানে রাজনৈতিক প্রভাবের অভিযোগ থাকায় এবার বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠন করা হবে, যারা যোগ্য ক্রীড়াবিদ ও সংগঠকদের মনোনয়ন দেবেন। ভবিষ্যতে প্রতি বছর নিয়মিতভাবে পুরস্কার দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।

আরো পড়ুন: আজ মিলছে ২৩ মার্চের ট্রেনের টিকিট

এদিকে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতা আবার চালু করা হচ্ছে। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এতে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি খেলা থাকবে এবং ১২ থেকে ১৪ বছর বয়সী খেলোয়াড়রা অংশ নেবে।

এছাড়া গত ছয় মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যক্তিগত ও দলীয়ভাবে পদকজয়ীদের আগামী ২৯ মার্চ সংবর্ধনা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App