×

সরকার

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক আওয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:০৬ এএম

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক আওয়াল

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আব্দুল আওয়াল।

রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়াদের সময় বা তার ‘সন্তুষ্টি সাপেক্ষে’ সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাসহ এ চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে।

আরো পড়ুন: ৫ জেলায় নতুন ডিসি

অধ্যাপক আওয়াল খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকেনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক। গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান।

অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক (ইডি) লামিয়া মোরশেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App