×

সরকার

ডেপুটি স্পিকার

সবার সাথে কাজের মাধ্যমে দেখা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

সবার সাথে কাজের মাধ্যমে দেখা হবে

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় জনগণের সঙ্গে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কলমাকান্দা সদর ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ডের জনগণের সঙ্গে এই কুশল বিনিময় হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত সকলকে মাহে রমজানের মোবারকবাদ এবং ঈদের আগাম শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘রমজান মাসে আমি রমজানুল মোবারক জানাচ্ছি। পাশাপাশি আগামীতে আবার আপনাদের সবার সাথে কাজের মাধ্যমে দেখা হবে। আগামীতে আমরা সবাই কাজের মাধ্যমে দেখা করতে চাই।’

তিনি আরো বলেন, ‘এখানে স্কুল-কলেজের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, মন্দিরের উন্নয়ন, শ্মশান ঘাটের উন্নয়ন, সমস্ত উন্নয়ন করার জন্য আমি আপনাদের প্রত্যেকের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে আগামী দিনে কাজ করব। আমি নির্বাচনের পরে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বিশরপাশায় এসেছি। আমি চেষ্টা করব এমন কিছু কাজ করতে যেন বিশরপাশার মানুষ সারা জীবন আমাকে মনে রাখে।’

উপজেলার বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফেরদৌস মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App