×

সরকার

ঈদ উপলক্ষে আনোয়ারায় এনসিপির ফ্রি বাস সার্ভিস চালু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম

ঈদ উপলক্ষে আনোয়ারায় এনসিপির ফ্রি বাস সার্ভিস চালু

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে আনোয়ারা উপজেলায় ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে চাতরী চৌমুহনী বাজার এলাকায় এই সেবার উদ্বোধন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা জানান, ঈদকে ঘিরে ছুটি শুরু হলে ঘরমুখো মানুষের যাতায়াতে নানা ভোগান্তি দেখা দেয়। সেই ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন বলেন, ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের দুর্ভোগ বাড়ে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সেবা চালু থাকবে।

এ সময় দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাজ্জাদ হোসেন, সদস্য ইরফান হোসেন, হিমেল, তানভীর, শ্রমিক শক্তির সংগঠক আহম্মদ নূর, জেলা সদস্য রাসেল এবং যুবশক্তির মনিরসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App