×

সরকার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের সঙ্গে একমত সংসদীয় কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের সঙ্গে একমত সংসদীয় কমিটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা ‘দায়মুক্তি’ অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে সুপারিশ করতে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি পূর্ণ একমত পোষণ করেছে। এই বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।

আরো পড়ুন : ‘জ্বালানির ধাক্কা সামলাতে আইএমএফের সঙ্গে নতুন ঋণের আলোচনা’

বৈঠক শেষে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে। আমাদের লক্ষ্য সংবিধান ও জন-আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় রেখে এগিয়ে যাওয়া। তবে সব ক্ষেত্রে সংবিধানের প্রাধান্য বজায় থাকবে।

আইনমন্ত্রী বলেন, বিশেষ কমিটির সুপারিশ সরাসরি আইনে পরিণত হবে না। কমিটি তাদের মতামত ও সুপারিশ সংসদে উপস্থাপন করবে, এরপর সংসদই সিদ্ধান্ত নেবে সেগুলো আইনে রূপ পাবে কি না।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App