×

সরকার

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জামায়াত আমির শফিকুর রহমানের শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:১১ এএম

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জামায়াত আমির  শফিকুর রহমানের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া করেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে ছিলেন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি কামাল হোসেন এবং ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App