×

সরকার

বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:২২ এএম

বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে নবগঠিত বাংলাদেশের সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান মহাসচিব। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আলোচনায় বৈশ্বিক বিভিন্ন ইস্যুও উঠে আসে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক তেল সংকট এবং এর ফলে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর সৃষ্ট চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন গুতেরেস এবং এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকের শেষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App