×

সরকার

প্রতিমন্ত্রী

এপ্রিলের জ্বালানি নিশ্চিত, ৯০ দিনের মজুদের লক্ষ্যে কাজ চলছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম

এপ্রিলের জ্বালানি নিশ্চিত, ৯০ দিনের মজুদের লক্ষ্যে কাজ চলছে

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, আগামী এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করা হয়েছে এবং এখন ৯০ দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

শুক্রবার (২৭ মার্চ) যশোরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের বাস্তবতায় বাংলাদেশকেও সতর্ক থাকতে হচ্ছে। তবে বর্তমানে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা হলেও চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার ঈদের আগে ডিজেলের চাহিদা প্রায় দ্বিগুণ হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি। তার ভাষায়, তেলের দাম বাড়ালে বিদ্যুৎ, পরিবহন ও খাদ্যপণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। তাই সব দিক বিবেচনায় সরকার এখনো মূল্য বাড়ানোর পথে হাঁটছে না।

তিনি আরো বলেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার প্রতিদিন গড়ে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। একইসঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমোদন পাওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় জেলার ১৫৩ জন অসহায় মানুষের মাঝে মোট ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App