×

সরকার

১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম

১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন : সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন—

রাজশাহী জেলায় কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হুরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় মো. আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জি. এম. সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে মুহঃ রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে মো. সানিউল ফেরদৌস।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা তাঁদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট ১১ জেলার বর্তমান ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App