×

সরকার

মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম

মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রীর

ছবি : ভোরের কাগজ

মাদক প্রতিরোধে প্রচলিত পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানসম্মত, টেকসই ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, কিশোর ও তরুণদের লক্ষ্য করে প্রমাণভিত্তিক প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার না করলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইয়ুথ ভয়েস ফর এভিডেন্স বেসড প্রিভেনশন: প্রিভেন্ট, ডোন্ট প্রোমোট’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাব্সটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টার ও ঢাকা আহ্ছানিয়া মিশন।

প্রতিমন্ত্রী বলেন, কিশোর ও তরুণ বয়সেই মাদকের প্রতি কৌতূহল ও আসক্তির ঝুঁকি বেশি থাকে। তাই এ বয়সে সঠিক তথ্য প্রদান, জীবনদক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

আরো পড়ুন : শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে চলছে ভোটগ্রহণ

আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এবং সাইকোথেরাপি ও সাইকিয়াট্রির অধ্যাপক ডা. এম এ মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ গোলাম আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহজাবিন হক। এছাড়া বক্তব্য রাখেন আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের মেম্বার সেক্রেটারি ইকবাল মাসুদ।

বক্তারা বলেন, মাদক সমস্যা কেবল ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকি নয়; এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। তাই মাদক প্রতিরোধে বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক কৌশল গ্রহণের কোনো বিকল্প নেই।

সেমিনারে ঢাকা আহ্ছানিয়া মিশনের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মারজানা মুনতাহা। অনুষ্ঠানে তরুণদের পক্ষ থেকে একটি ইয়ুথ ডিক্লিয়ারেশন হস্তান্তর করা হয়, যেখানে মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ তুলে ধরা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশে অতিরিক্ত এসপিসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন

পুলিশে অতিরিক্ত এসপিসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন

সারাদেশে নয়, ঢাকাতেই সীমিত থাকছে অনলাইন-অফলাইন ক্লাস ব্যবস্থা

সারাদেশে নয়, ঢাকাতেই সীমিত থাকছে অনলাইন-অফলাইন ক্লাস ব্যবস্থা

চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

হত্যাচেষ্টার আরেক মামলায় প্রতিমন্ত্রী মাহবুব গ্রেপ্তার

হত্যাচেষ্টার আরেক মামলায় প্রতিমন্ত্রী মাহবুব গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App